স্থগিত হওয়া জেলার গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারনা চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক ছাত্রলীগ নেতা। প্রতিদ্বন্ধী মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সোমবার সন্ধ্যার পর উপজেলার পিঙ্গলাকাঠী বাজারে বসে এ হামলা চালিয়েছে।
হামলায় গুরুত্বর আহত ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম কাজল হাওলাদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে খাঞ্জাপুর ও বানীয়াশুরি এলাকায় কাপ-পিরিচ মার্কার সমর্থনে গণসংযোগের সময় মোটরসাইকেল মার্কার সমর্থকরা বাঁধা প্রদান করেছে বলে অভিযোগ করেন চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন। এ অবস্থায় আগামী ৯ জুন সুষ্ঠু ভোট হবে কিনা তা নিয়ে নানা শঙ্কা বিরাজ করছে।
অপরদিকে সদ্য সমাপ্ত দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মুলাদী উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক উত্তর গাছুয়া গ্রামের বাসিন্দা ও ঢাকার সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সহসভাপতি হিমেল সরদারকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।