জেলার গৌরনদী পৌর এলাকার সুন্দরদী খালের ওপর দুইটি এবং টরকীর চর খালের ওপর নির্মানাধীন দুইটি অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে সহকারি ভূমি কর্মকর্তা মিশেল আল সাদিক জানান, সরকারি নির্দেশ উপেক্ষা করে স্থানীয় কতিপয় ব্যক্তি অবৈধস্থাপনা নির্মান করে আসছিলো।