প্রধানমন্ত্রীর পক্ষে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ঢেউ টিন, চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার দ্বিতীয়দিনের ন্যায় রোববার সকালে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
স্বেচ্ছাসেবী নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের আয়োজনে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ক্ষতিগ্রস্থ আটটি পরিবারের মাঝে একবান (নয় পিচ) করে ঢেউটিন ও সমরসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারের প্রত্যেকের মাঝে ২৫ কেজি করে চাল এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুঁড়ি নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এখন বিশে^ উন্নয়নের রোল মডেল। তিনি আরো বলেছেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের যে লক্ষ্য নিয়ে কাজ করছে জনগণ তার সুফল পাচ্ছেন। যারা বিত্তবান বা সমাজে একটু প্রতিষ্ঠিত তারা সামাজের দরিদ্র নিপীড়িত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে তিনি সকলের প্রতি আহবান করেন।