নওগাঁর পোরশায় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ও স্থানীয় জনপ্রতিনিধি ও সুধি সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় নিতপুর পুরাতন বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মুনছেদ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৬ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর রবিউল ইসলাম। মতবিনিময় সভায় বাংলাদেশীদের ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ রোধ, চোরাচালান, আসন্ন বর্ষা মৌসুমে পুনর্ভবা নদিতে মাছ ধরা বিষয়ে সতর্কতা, মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য সকলের সহযোগীতা কামনা করা হয়। এ সময় নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক সহ ইউপি সদস্য/সদস্যাগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।