ঈদুল আজহাকে সামনে রেখে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার কোনো টিকিট কাউন্টারে বিক্রি করা হবে না। শতভাগ টিকিট বিক্রি করা হবে অনলাইনে।
রোববার (০২ জুন) সকাল ৮টা থেকে শুরু হবে টিকিট বিক্রি। সকালে বিক্রি করা হবে পশ্চিমাঞ্চলের টিকিট। আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে
অন্যবারের মতো এবারও বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
এজন্য রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। আর যারা আগেই রেজিস্ট্রেশন করেছেন, তারা সরাসরি লগইন করেই টিকিট কাটতে পারবেন।