কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় আলোচিত সেই গৃহবধূ ধর্ষণের ঘটনায় কসাই জয়নাল ইসলাম ও কসাই আলম মিয়া নামের দু'জনকে গ্রেপ্তার করেছে রাজীবপুর থানা পুলিশ।
শুক্রবার (৩১ মে) বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
সাম্প্রতিক রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নে আশা খাতুনকে সংঘবদ্ধ ধর্ষণ পরে লজ্জায় বিষপানে আত্মা হত্যার ঘটনা ঘটে। পরে মৃত আশা খাতুনের লাশ সামনে নিয়েই চলে দফারফার চেষ্টা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠায়। এনিয়ে বুধবার (২৯ মে) একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়। পরে শুক্রবার (৩১ মে) রাতে মৃত আশা খাতুন এর মামা বাদী হয়ে রাজীবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরই পরিপেক্ষিতে গতকাল রাতেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলায় গ্রেপ্তারকৃত কসাই জয়নাল আবেদীন (৪৭) ও কসাই আলম হোসেন (৪০) ছাড়াও রয়েছে শক্কর আলী (৫০) ও সোলাইমান (২৯)। এরা সবাই রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা।
এবিষয়ে রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ আশিকুর রহমান বলেন, গতকাল রাতে মৃত আশা খাতুনের মামা আকবর হোসেন বাদী হয়ে চার জনের নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে আমরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দেওয়ানগঞ্জ এলাকায় থেকে পৃথকভাবে জয়নাল ও আলম কে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।