যশোরের মণিরামপুর বাজার যুব ছিটকাপড় ও টেইলর্স মালিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ১১ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তাজাম্মুল টেইলার্সের সত্ত্বাধিকারী মোঃ তাজাম্মুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মর্ডান ক্লথের পরিচালক মোঃ সাইফুল ইসলাম।
সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি অলোক কুমার নন্দন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ ইলিয়াস হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক আনছার আলী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য জাহাংগীর আবদুস সাত্তার ও নিলয় কুন্ডু। নবগঠিত এ কমিটির মেয়াদকাল দুই বছর বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।