কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ওই বাজেট সভা অনুষ্ঠিত হয়। ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ১কোটি ৩১লাখ ৯৫হাজার ১শ’ ৭৫ পয়সা বাজেট ঘোষণা করেন হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। আগামী ১ বছর ওই ইউনিয়নের উন্নয়নের জন্য এ বাজেট বরাদ্দ থেকে ব্যয় করা হবে।
হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন-ইউপি সচিব তাজমীর আলম, ইউপি সদস্য শারমীন আক্তার, নাছিমা খাতুন, নাছরিন খাতুন, কামরুজ্জামান, আমিরুল ইসলাম, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান, মোকলেছুর রহমান, আক্তারুল ইসলাম, তাইজেল ইসলাম, খায়রুল ইসলাম, ফারুক হোসেন সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন-এ বাজেট সাধারণ জনগণের বাজেট। এ বাজেট ইউনিয়নবাসীর উন্নয়নের জন্যই ব্যয় করা বাজেট। এ সময় বক্তারা বলেন-স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে একটি ইউনিয়ন বা সমাজ সুন্দর ভাবে পরিচালিত হয়। ইউনিয়নকে সুন্দর ও মডেলে পরিণত করতে ইউনিয়নবাসীকে নিয়মিত কর প্রদানের আহবান জানানো হয়।