কলারোয়ায় প্রকাশ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ঘুরছে। আসামি কর্তৃক মামলার বাদীকে অপহরণের হুমকি। এমনটির দাবী করলেন এক নারী মামলার বাদী। তিনি বলেন প্রতারনা করে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের গোয়ালচাতর গ্রামের লাল্টুর ছেলে রাসেল হোসেন তাকে বিবাহ করে।
বিয়ের পর থেকে যৌতুক দাবী করে বেধরড়ক মারপিট করে। একপর্যায়ে তাকে এক ভরি ওজরে স্বর্ণের চেইন ও নগত ১৫লাখ টাকা দেই। সেই টাকা নিয়ে সে বেশ কদিন ভাল থাকে। টাকা শেষ হয়ে গেলে আবারও যৌতুক চেয়ে মারধোর শুরু করে। প্রায় প্রতিনিয়ত রাতে মারপিট করে নিলাফোলা জখম করে। গলায় গামছা ও ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এনিয়ে কয়েক বার কলারোয়া থানায় তার নামে অভিযোগ দিলে সে মিমাংসা করে নেয়। পরে আবার শুরু করে তার পুরনো পেশায় যৌতুক দাবী করে মারপিট। এ ঘটনায় তিনি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সহিত আলাপ আলোচনা করে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন আদালতে একটি মামলা করেন। এই মামলা দীর্ঘ দিন পরে লম্পট রাসেল এর নামে ওয়ারেন্ট জারি করে আদালত। কলারোয়া থানায় ওয়ারেন্টটি থাকলেও অজ্ঞাত কারণে পুলিশ তাকে ধরছে না। এদিকে আসামি রাসেল মামলার বাদীকে ফোন করে অপহরণের হুমকি দিচ্ছে।
তিনি এই হুমকিতে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। মামলার বাদী বলেন-কলারোয়া থানার দারোগা আযম মাহমুদ আসামি রাসেলের কাছ থেকে অনৈক সুযোগ সুবিধা নিয়ে তাকে ধরছে না। দারোগা আযম মাহমদ বলেন-দেখতে হবে তার নামে কোন ওয়েরেন্ট আছে কিনা বলে এড়িয়ে যান। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন-আসামীকে পাওয়া যাচ্ছে না। দেখলে পুলিশকে ফোন করে ধরিয়ে দেবেন। এদিকে মামলার বাদী
আসামী রাসেল হোসেনকে গ্রেপ্তারের জন্য ডিআইজি খুলনা ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।