বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কাজিসা গ্রামের কাজীসা মৎস্য প্রকল্পের ২৯ মে রাতে বাঁধকেটে প্রায় ৫ লাক্ষ টাকার মাছ ও পোনা ভাসিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় বিলম্ব সূত্রে জানা গেছে, বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কাজিসা গ্রামের কাজীসা মৎস্য প্রকল্প রয়েছে। ওই মৎস্য প্রকল্পে মাছ চাষ করতে চায় একই এলাকার মো. কাওসার শিকদার। জমির মালিকেরা তাকে (কাওসার কে) লিজ দিবেনা। তাই মো. কাওসার শিকদার ক্ষিপ্ত হয়ে তার নেতৃত্বে কাজীসা মৎস্য প্রকল্পের মাছের ঘেরের বাঁধকেটে দেয় একই এলাকার আসাদুজ্জামান মানিক শিকদার এনামুল হক হাওলাদার, জাহিদুল ইসলাম মিঠু, ওয়াসিম হাওলাদার। এতে প্রায় ৫ লাক্ষ টাকার মাছ ও পোনা ভেসে গেছে। ওই বাঁধ কাটার ফলে ক্ষতির শিকার আরো ১৭০ জন কৃষক।
কাজীসা মৎস্য প্রকল্পের সাধারণ সম্পাদক মোমিজানুর রহমান জানান, মো.কাওসার শিকদার তার লোকজন নিয়ে ২৯ মে রাতে মাছের ঘেরের বাঁধ কেটে দেয়। বাঁধ কাটার কারণে প্রকল্পের প্রায় পাঁচ লক্ষ টাকার মাছ ও মাছে পোনা পানিতে ভেসে গেছে। আমরা মামলা করবো।
এ বিষয় উজিরপুর মডেল থানা পুলিশ পরিদর্শক মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, বিষয়টি আমারা মৌখুকিক ভাবে শুনেছি। কোন লিখিত অভিযোগ পাই নাই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যস্থা নেয়া হবে।
এব্যাপারে অভিযুক্ত মো. কাওসার শিকদার সাংবাদিকদের বলেন, ঘেরের বাঁধ আমি কাটি নাই। বাঁধ কেটেছে জমির মালিক আসাদুজ্জামান মানিক শিকদার।
এব্যাপারে আসাদুজ্জামান মানিক শিকদার এনামুল হক হাওলাদার, জাহিদুল ইসলাম মিঠু, ওয়াসিম হাওলাদার বলে, আমাদের জমি আছে আমার নিয়মিত টাকা পাইনা। তাই আমারা সকলে মিলে বাঁধকেটে দিয়েছি।