চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারনার শেষপর্যায়ে জেলার বাবুগঞ্জ উপজেলায় উঠান বৈঠক, এজেন্ট নিয়োগ ও সেন্টার কমিটি গঠণসহ প্রচার-প্রচারনায় মহাব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও তাদের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা।
নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ-পিরিচ মার্কা নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএস খালেদ হোসেন স্বপন এবং আনারস প্রতীক নিয়ে ফারজানা বিনতে ওহাব। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে ইকবাল আহমেদ আজাদ, লাঙ্গল মার্কা নিয়ে হাদিসুর রহমান খান ও তাল প্রতীক নিয়ে ওবায়দুল হক জুয়েল। নারী ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে মৌরিন আক্তার আশা মনি ও ফুটবল মার্কা নিয়ে রিফাত জাহান তাপসী প্রতিদ্বন্ধীতা করছেন।
আগামী ৫ জুন ওই উপজেলায় ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে জনসমর্থনে অনেকটা এগিয়ে থাকা এসএম খালেদ হোসেন স্বপনের কাপ-পিরিচ মার্কার সমর্থনে বৃহস্পতিবার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠক শত শত ভোটারদের উপস্থিতিতে জনসভায় রূপ নিয়েছিলো। স্থানীয় ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ফকিরের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য তারেকুল ইসলাম তারেক। বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সিনিয়র সদস্য সৈয়দ আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ ইউসুফ খাঁন, সাধারণ সম্পাদক এমআর বাদল বিশ্বাস, আওয়ামী লীগ নেতা ছানাউল হক মিয়া, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক উপেন চন্দ্র মন্ডল প্রমুখ। সভায় বক্তারা আগামী ৫ জুন কাপ-পিরিচ মার্কার বিজয় সু-নিশ্চিত করার জন্য ভোটারদের কাছে আহবান করেন।