শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার নওয়াপাড়া বাজারে দলীয় কার্যালয়ে অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপি’র উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর বিএনপি’র সভাপতি আবু নঈম মোড়ল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর থানা বিএনপি’র আহ্বায়ক ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, যশোর জেলা বিএনপি’র সদস্য মশিয়ার রহমান মশি, থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এফ এম আলাউদ্দিন, সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন, বিএনপি নেতা গাজী নজরুল ইসলাম, নওয়াব আলী সরদার, মঞ্জুর মাষ্টার, মাহামুদুল কবির, রবিউল ইসলাম, হাবিবুর রহমান, মোহাম্মদ আলি বেগ সোনা, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, থানা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা হাবিবুর রহমান, নওয়াপাড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল খানসহ থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি’র সকল অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন থানা ছাত্রদল নেতা মোহাম্মাদ রফসান হোসেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়।