আশাশুনি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানের সাথে বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার উপজোলা চেয়ারম্যানের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ করা হয়।
টানা ৪র্থ বার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিমকে আশাশুনি বাজার বণিক সমিতির নের্তৃবৃন্দ পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা পরিচালনার মাধ্যমে বাজারের সুনাম অর্জনের আহবান জানান। সমিতির নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তারা বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় উপজেলা চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করেন। এ সময় বণিক সমিতির নেতৃবৃন্দসহ উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, উপজেলা জাতীয় পার্টির ইয়াহিয়া ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।