আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে ক্ষয়ক্ষতি দেখতে এলাকা পরিদর্শণ করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম। বুধবার (২৯ মে) তিনি ক্ষতিগ্রস্ত খোলপেটুয়া নদীর পুরো বেড়ীবাঁধের খবর নিতে এলাকা পরিদর্শন করেন।
নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী খেয়াঘাট হতে মোটরসাইকেলে চড়ে ইউনিয়নের থানাঘাটা থেকে পুইজালা হাটখোলা পর্যন্ত বেড়ীবাঁধ পরিদর্শন করেন। এসব এলাকার বেড়ী বাঁধের কোন কোন স্থানে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ের কারণে।
ইউনিয়নের পুরো বেড়ীবাঁধ পরিদর্শন করে ভাল থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। পরিদর্শনকালে এসডিই রাশিদুল ইসলাম, শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু, এসও আবদুল মোমিন, আশাশুনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু, মুক্তিযোদ্ধা সন্তান শামীমুজ্জান পলাশ, মেম্বার আবু হাসান, মেম্বার ইয়াসিন আলী, মেম্বার আবু হাসান (ছোট), মুক্তিযোদ্ধা সন্তান জাহাঙ্গীর, রুবেল, অহিদুল কামাল প্রমুখ তার সাথে ছিলেন।