জেলার একমাত্র ডিজিটাল ও স্মার্ট ইউনিয়ন হিসেবে পরিচিত গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
বাজেটে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য সর্বমোট আয় দেখানো হয়েছে ২ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৮১৭ টাকা। আর প্রস্তাবিত ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ৪১৭ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৭ লাখ ৩১ হাজার চারশ’ টাকা। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, ইউপি সদস্য মিজানুর রহমান, যুবলীগ নেতা শহিদুল ইসলাম সরদার, সমাজ সেবক লোকমান হোসেন আকন্দ প্রমূখ।