আসন্ন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বুধবার। শেষ মূহুর্তে প্রার্থীরা ঘরোয়া বৈঠক আলোচনার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শেষ করে।
বেগমগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আজ ছিল তাদের ঘরোয়া বৈঠক, সবা সেমিনারের শেষ দিন।
এছাড়া উপজেলার বিভিন্ন বাজার হাটে সকলের মাঝে আলোচনা হতে দেখা গেছে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করা যায় কি ভাবে।
সরাসরি আওয়ামী লীগের প্রার্থী না হলেও ৩ জনই আওয়ামী লীগ সমর্থিত। এখানে হেবিওয়েট প্রার্থীর মধ্যে রয়েছে প্রতীক নিয়ে সাখাওয়াত হোসেন আজিম (আনারস) প্রতীক, অ্যাডভোকেট আখতারুজ্জামান আনসারী (টেলিফোন), শাহেদ শাহরিয়ার (দোয়াত কলম), এস এম শাহাবুদ্দিন (মোটরসাইকেল), এস এম সেলিম (ঘোড়া), প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত হবে নূর হোসেন মাসুদ (টিয়া পাখি) ও সিহাব উদ্দিন (চশমা) মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত হবে প্রতিদ্বন্দ্বিত হবে সাজেদা আক্তার লাভলী (কলস) ও মাহমুদা বেগম ঝর্ণা (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।