সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ না পাওয়া গেলে বিচার প্রক্রিয়ায় কোনো জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (২৮ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এমপি আনারকে যারা হত্যা করেছে তারা তো স্বীকার করেছে। তবে তার মরদেহ সম্পর্কে আমাদের কাছে এখনও স্পষ্ট কোনো খবর নেই। কিন্তু আমরা বসে নেই, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, আশা করি কিছু তো মিলবে। আমাদের গোয়েন্দা সদস্যরা সেখানে (ভারতে) গেছেন। মরদেহ উদ্ধার করা ছাড়া বাকি রহস্য আমাদের কাছে চলে আসছে।