গাজীপুরের কাপাসিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘‘শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপাসিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ২৮ মে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম। উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম ফাতেমার পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মোল্লা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সানজিদা, রতন কুমার সেন, শ্রেষ্ঠ শিক্ষক আতিকুল ইসলাম, শিক্ষক সাহিলি নাসরিন প্রমুখ। পরে প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।