চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ১নং গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের ৩ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৩শত ৭২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বাজেট পেশ করেন ইউপি সচিব তোহিদুল আলম। বাজেটপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান শরীফ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট এনামুল হক, গোমস্তাপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হামিদুজ্জামান, গোমস্তাপর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সমাজসেবক নাজমুল হক ফয়জলী। উল্লেখ্য, বাজেটে আয় ধরা হয়েছে ৩ কোটি ২০ লক্ষ ৪৭ হাজার ৩ শত ৭২ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ১৩ লক্ষ ৫৪ হাজার ৫০ টাকা।