আশাশুনিতে থানা পুলিশ ও ডিবি পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত এক আসামীসহ নিয়মিত মামলার ১০ আসামি আট করা হয়েছে। আটককৃতদের। শুক্রবার (২৪ মে) আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিকনির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই আঃ রহিম, এসআই ইমরান হোসেন, এসআই শ্যামা প্রসাদ রায়, এএসআই আঃ সালাম অভিযান চালিয়ে সিআর পরোয়ানা-৮৩০/২২ এর আসামি বৈকরঝুটি গ্রামের আঃ আজিজ গাজীর ছেলে আরিফুল ইসলাম, নিয়মিত মামলা ৪(৫)২৪ এর আসামি তেঁতুলিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ গাজীর ছেলে সবুর গাজী, নিয়মিত মামলা ১০(৫)২৪ এর আসামি মধ্যম চাপড়া গ্রামের মৃত মোকছেদ সরদারের ছেলে মইনুর ইসলাম সরদার, নিয়মিত মামলা ১৫(৫)২৪, ১৬(৫)২৪ ও ১৭(৫)২৪ এর আসামি পিরোজপুর গ্রামের মৃত সোনাই সরদারের ছেলে কুদ্দুস সরদার, খালিয়া গ্রামের মৃত তছির উদ্দীন সানার ছেলে অদুত সানা, নিয়মিত মামলা ২১(৫)২৪ এর আসামি কালিকাপুর গ্রামের ইসহাক সরদারের ছেলে রুবেল সরদার, মুনছুর গাজীর ছেলে আছাফুর গাজী, শামছুর গাজীর ছেলে সোহরাব গাজী, নিয়মিত মামলা ২২(৫)২৪ এর আসামি কচুয়া গ্রামের মাছুম সরদারের ছেলে ছট্টু সরদারকে ভিন্ন ভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
এ ছাড়া ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয় নিয়মিত মামলা ২৩(৫)২৪ এর আসামি তুয়ারডাঙ্গা গ্রামের মৃত আবদুল মালেক মোল্যার ছেলে সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম মোল্যাকে গোয়ালডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করেন।