দীর্ঘদিন খনন না করায় উপকারের পরিবর্তে এখন এলাকাবাসীর জন্য অভিশাপ হয়ে দাড়িয়েছে সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর বাগদিপাড়া খাল। অনতিবিলম্বে মৃতপ্রায় খালটি খননের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
জানা গেছে, প্রায় ২ কিলোমিটা দৈর্ঘ্যরে মুকুন্দপুর বাগদিপাড়া খাল দিয়ে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের পাঁচবাড়িয়া, মুকুন্দপুর, সেকেন্দার নগর, মথুরেশপুর, প্রবাজপুর, উজয়মারী, ঈশ্বরপুর, ধলবাড়িয়া ইউনিয়নের উকসা, গোবিন্দপুর, দাড়িয়ালা, বাগ দাড়িয়ালা, রতেœশ্বরপুর, চক সেকেন্দার নগর, কামারগাঁতী ও এর পাশর্^বর্তী ১৪ টি গ্রামের পানি নিষ্কাশন হয়। দীর্ঘদিন যাবত এই জনগুরুত্বপূর্ণ খালটি খননে উদ্যোগ না নেয়ায় এটাকে এখন খাল বলে মনে হয় না। বর্ষা মৌসুমে সামান্য বৃর্ষ্টিতেই কৃষকের ধানের বীজতলা, হাজার হাজার বিঘার ধান, সবজি, মৎস্যঘের পানিতে তলিয়ে যায়। এর ফলে ক্ষতি হয় লক্ষ লক্ষ টাকার ফসল। খাল দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় বসতবাড়ির উঠানে পানি জমে ক্ষতিগ্রস্ত হয় কাঁচা ঘরবাড়ি। ইরি বোরো মৌসুমে শত শত বিঘা কৃষি জমি থাকে অনাবাদি। খালটি খনন করলে মিষ্টি পানি সংরক্ষণ করে শত শত বিঘা জমিতে ইরি বোরো ধান চাষ সম্ভব হবে। দুঃখ ঘুচবে অনেক কৃষকের।
একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলা পরিষদের প্রস্তাবনা অনুযায়ী বিএডিসি কর্তৃপক্ষ খালটি খননের সিদ্ধান্ত নেয়। কিন্তু একটি কুচক্রী মহল ব্যক্তিস্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে খালটি যাতে খনন না হয় সে ব্যাপারে দৌঁড়ঝাপ শুরু করেছে। এর ফলে বিঘিœত হতে পারে খনন প্রক্রিয়া। তবে জনগুরুত্বপূর্ণ খালটি খননে যাতে চক্রান্তকারীরা সফল না হয় সে ব্যাপারে ভুক্তভোগী হাজার হাজার মানুষ যথাযথ কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।