ভোলার দৌলতখান উপজেলা নির্বাচন মঙ্গলবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলার প্রতিটি কেন্দ্রেই ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোটগ্রহণ চলাকালীন সময় কোথাও কোন ধরনের সহিংসতা ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ভোট গ্রহণের পরিবেশ রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ছিল খুবই তৎপর। ভোটারদের সাথে আলাপচারিতায় জানা যায়, এবারের নির্বাচনে নির্বিঘেœ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন তারা। উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলাকালীন সময়ে প্রার্থীদেরও উল্লেখযোগ্য কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচনী কেন্দ্রগুলো ঘুরে জানা যায়, উৎসব মুখর পরিবেশে ভোট প্রয়োগ ও ভোট গ্রহণে প্রার্থী ও ভোটাররা খুবই খুশি। কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে কয়েকজন প্রার্থী ও ভোটারদের থেকে এমন তথ্য পাওয়া গেছে। দৌলতখান উপজেলা সভা কক্ষে রাত সোয়া দশটার দিকে র্নিবাচনের ফলাফল ঘোষণা করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান। নির্বাচনী ফলাফলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনজুর আলম খান কাপ পিরিচ প্রতীকে ১৪ হাজার ১শত ৭২ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উত্তর জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াছিন লিটন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৩শত ২১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে বিজয় হয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম। তার প্রাপ্ত ভোট হচ্ছে ১৯ হাজার ২ শত ৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন সেলিম টিউবয়েল প্রতীক নিয়ে ১২ হাজার ২শত ১৬ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ার পদে নির্বাচিত হয়েছেন কহিনুর বেগম। কলস মার্কা নিয়ে ২১হাজার ১শত ৩ ভোট ভোট পেয়ে বিজয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফাতেমা বেগম সেলাই মেশিন নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৫শত ৫৯ ভোট।