দ্বিতীয়ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জেলার মুলাদীতে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরউদ্দীন খসরু।
রিটানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই বলেন, চেয়ারম্যান প্রার্থী জহিরউদ্দীন খসরু দোয়াত-কলম প্রতীক নিয়ে ৩৩ হাজার ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী তারিকুল হাসান খান মিঠু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৯৯৩ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে ওহিদুজ্জামান আনোয়ার তালুকদার ও নারী ভাইস চেয়ারম্যান পদে মাকসুদা আক্তার শোভা নির্বাচিত হয়েছেন।
হিজলা উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে ২৫ হাজার ২৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলতাফ মাহমুদ দিপু সিকদার। তার নিকটতম প্রতিদ্বন্ধী নজরুল ইসলাম রাজু ঢালী চিংড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৬৬২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সাইদুল ইসলাম মাহিম এবং নারী ভাইস চেয়ারম্যান পদে সেলিনা ইসলাম তুহিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।