৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে টানা ৪র্থবার আশাশুনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব এ বি এম মোস্তাকিম। মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত নির্বাচনে তাকে বেসরকাবী ভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে সরকারি ভাবে ঘোষণা করা হয়।
নির্বাচনে আলহাজ্ব এবিএম মোস্তাকিম (চিংড়ী মাছ প্রতীক) ৩৮ হাজার ১৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৭ হাজার ১৮৮ ভোট। তিনি ৮২৭ ভোটের ব্যবধানে পরাজয় বরণ করেছেন।
অন্য প্রতিদ্বন্দ্বি প্রার্থী আলহাজ্ব মোধ গাউছুল হোসেন রাজ (দোয়াত-কলম) ৮ হাজার ৯৬৩ ভোট ও এড. শহিদুল ইসলাম পিন্টু (আনারস প্রতীক) পেয়েছেন ২ হাজার ৩০৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এস এম সাহেব আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মোসলেমা খাতুন মিলি।