মঙ্গলবার ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নোয়াখালীর সেনবাগে দুই-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়্ াশান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। দুপুরের দিকে উপজেলার ইটবাড়িয়া ও কালারাইতা কেন্দ্রের বাহিরে দাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টার পর্যন্ত ভোট গ্রহন করা হলেও ভোটারের উপস্থিতি ছিলো নগন্য।
বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে ৩৩৬১৯ ভোট পেয়ে চেয়ারম্যান নর্বাচিত হয়েছে নোযাখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক)আসনের এমপি মোরশেদ আলমের ছেলে বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলো সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌরসভার সাবেক মেয়র আবু জাফর টিপু তিনি পেয়েছেন ১৪৬৫৭ভোট।
এখানে ভোটের ব্যবধান ১৮৯৬২ ভোট। রাত সোয়া নয় টারদিকে সেনবাগ উপজেলা সহকারী রির্টানিং অফিসার জিসান বিন মাজেদ বেসরকারী ভাবে ওই ফলাফল ঘোষনা করেন।
অপরদিকে ২০২২০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির। তবে,রাত সাড়ে ৯টার ময এরিপোর্ট লেখা পর্যন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গণণা চলছে।