রাত পোহালেই ৬ষ্ঠ সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচন। প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম।
সেনবাগ উপজেলা ৯টি ইউপি ও একটি পৌরসভা ৮৯ টি ভোট কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করা হবে। সেনবাগে ২লক্ষ ৫৩হাজার ভোটার রয়েছে।
সেনবাগ উপজেলা সহকারী রির্টানিং অফিসার জিসান বিন মাজেদ জানান, নির্বাচন শতভাগ নিরপেক্ষ করা জন্য পর্যাপ্ত নিরাপত্ত নেয়া হয়েছে। ভোট কেন্দ্রে গুলোতে থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবং প্রতিনিটি ইউনিয়নে একজন করে ম্যাজিষ্ট্রেট থাকবে। নির্বাচনের চেয়ারম্যান পদে ৬জন,ভাইস চেয়ারম্যান পুরুষ ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রতিদ্বন্দ্বীতা করছে।