২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে কোন পক্ষকে কোনভাবে অবৈধ সুবিধা দেয়া হবে না। আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনকে একটি দৃষ্টান্ত হিসাবে তুলে ধরতে যা যা করা প্রয়োজন তাই করা হবে। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। সোমবার (২০ মে) সকাল ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুলিশ ব্রিফিং প্যারেড শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে তাৎক্ষণিক সংক্ষিপ্ত মতবিনিময়কালে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী উপর্যুক্ত কথা বলেন।
পুলিশ সুপার মতিউর রহমান আরও বলেন, ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদেরকে চোখ কান খোলা রেখে কাজ করবে। কোন প্রার্থী বা সমর্থকরা ভোটকেন্দ্রে কোন ধরনের বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে পুলিশ প্রশাসনকে তৎপর থাকবে।
এক ব্যক্তি একাধিকবার কোন কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবে না। যদি কোন ব্যক্তি একাধিকবার কেন্দ্রের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে আপনারা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।
এ সময় উপজেলা নির্বাহী অফিসান মোঃ রনি আলম নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, জেলা ডিবির ওসি মোঃ তারেক হাসান ইবনে আজিজ, পুলিশ পরিদর্শক সাতক্ষীরা কন্ট্রোল ইনচার্জ চৌধুরী রেজাউল করিম, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তা ও থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।