২১ মে অনুষ্ঠিতব্য নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের নির্বাচনের একদিন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদ মোঃ গোলাম কবিরের (মাইক প্রতীক) বিরুদ্ধে অপপ্রচার সম্বলিত ভুয়া লিফলেট বিতরণের দায়ে মোঃ সাহেব উল্লা (৫৪) নামের এক ব্যাক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম। অর্থদন্ড প্রাপ্ত মোঃ সাহেব উল্লা সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের মানিকপুর গ্রামের হাজী আইয়ুব আলীর ছেলে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগেছে, মোঃ সাহেব উল্লা সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম কবিরের (মাইক প্রতীক) বিরুদ্ধে অপপ্রচার সম্বলিত ভুয়া লিফলেট বিতরণের সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে থানায় খবর দেয়। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে লিফলেট সহ আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। এ সময় সে ভ্রাম্যমান আদালতে অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে আদালত তাকে ১৫ হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম বলেন-উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ (সংশোধিত) বিধি-১১ মোতাবেক এ রায় ঘোষনা করেন।