সাতক্ষীরায় বজ্রপাতে মাছুম বিল্লাহ (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। রোববার (১৯ মে) বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে মাঠে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয় মাছুম বিল্লাহ। সে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারায়নপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে এবং বল্লী মোহাম্মদ মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। নিহতের স্বজনরা জানান, রোববার বিকালে বাড়ির একটি মাঠে ঘুড়ি উড়াচ্ছিল মাছুম বিল্লাহ। বিকাল সাড়ে ৫টার দিকে আকস্মিক বজ্রপাতে নিহত হয় সে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।