আগামী ২১মে অনুষ্ঠিতব্য ২য় ধাপে ৬ষ্ঠ সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের প্রচানরায় ব্যাস্ত সময় পার করছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর। রোদ, বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ওঠান বৈঠক, গণসংযোগ, পথসভা ও মাইকিংয়ে মাধ্যমে নিজেদের অবস্থানের জানান দিচ্ছেন ভোটারদের। সেনবাগ উপজেলার ৯টি ইউপি ও একটি পৌরসভা নিয়ে গঠিত সেনবাগ উপজেলা পরিষদ। এখানে মোট ভোটার সংখ্যা দুই লক্ষ ৫৩ হাজার এবং ভোট কেন্দ্রের সংখ্যা ৮৯টি।
এখানে চেয়ারম্যান পদে ৬জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। এদের মধ্যে চেয়ারম্যান পদে বর্তমানে দুইজন প্রার্থী মাঠে রয়েছে এরা হচ্ছে, স্থানীয় এমপি মোরশেদ আলমের ছেলে সাইফুল আলম দিপু আনারস মার্কা ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের তিন বারের সাধারণ সম্পাদক ও দুই বারের পৌরসভার মেয়র আবু জাফর টিপু দোয়াত কলম মার্কা নিয়ে নির্বাচনী মাঠে অবস্থান করে প্রচারনা চালাচ্ছেন।
অপর প্রার্থীদের মধ্যে সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর কাপ পিরিচ মার্কা আবু জাফর টিপুর দোয়াত কলম মার্কাকে সমর্থন করে নির্বাচন থেকে দাড়িয়েছে। কিন্তু অন্য প্রার্থীরা কাউকে সমর্থন না করলেও নির্বাচনী প্রচারনা থেকে বিরত রয়েছে।
এরা হচ্ছে, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (অব্যহতি প্রাপ্ত) এসএম জাহাঙ্গীর আলম মানিক টেলিফোন মার্কা, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী হেলিকপ্টার মার্কা, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটি সাবেক সহ সম্পাদক একেএম জাকির হোসেন জুয়েল মোটর সাইকেল মার্কা।
ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ গোলাম কবির, এমপির স্থানীয় প্রতিনিধি (অব্যহতি প্রাপ্ত) কামাল উদ্দিন তালা প্রতিক, যুবলীগ নেতা এএফএম দিদারুল ইসলাম চশমা প্রতিক ও সেনবাগ পৌরসভা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারী শাহরিয়ার আলমগীর আলো টিয়া পাখি প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছে।
মহিলা (নারী) ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মরিয়াম সুলতানা কলস মার্কা, আমেনা খাতুন পদ্মফুল মার্কা, ফেরদাউস আরা রুপালী সেলাই মেশিন মার্কা, জাহানারা বেগম ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করলেও উপজেলা মহিলা লীগ নেত্রী রেজিয়া বেগম বকুল প্রজাপতি মার্কা নিজ ভাই ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ গোলাম কবিরকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। নির্বাচনের আর মাত্র একদিন হাতে থাকলেও ভোটারদের মাঝে নেই কোন আগ্রহ। তবুও ডোল বাদ্যযন্ত্র ও গানে, গানে নিরুত্তাপ নির্বাচনী প্রচারনা চােিলয়ে যাচ্ছেন প্রার্থীরা।