আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানার দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের শনিবার (১৮ মে) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে এসআই পিয়াস কুমার সাহা, এসআই শ্যামা প্রসাদ রায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানা-২৬৪/১৯ এর আসামি শ্রীউলা গ্রামের হারুন গাজীর ছেলে রুবেল গাজী এবং সিআর পরোয়ানা- ৮৪৭/২৩ এর আসামি খরিয়াটি গ্রামের রুহুল কুদ্দুস শেখের স্ত্রী শারমিন খাতুনকে থানা এলাকা হতে গ্রেপ্তার করেন।