বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সহকারী সম্পাদক সোহেল সানি ও জেলার বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের নানি কোহিনুর বেগম (১০০) বার্ধক্যজনিত কারণে শুক্রবার দুপুরে উজিরপুরের ডহরপাড়া গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির....রাজিউন)।
তিনি দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। ওইদিন বাদ আসর মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।