ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালী জেলার বেগমগঞ্জের নাজিরপুর তালতলা ক্রীড়া সংঘের আয়োজনে বিবাহিত বনাম অবিবাহিতদের মাঝে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নাজিরপুর তালতলা মাঠে অবিবাহিত দল ০-২ গোলে বিবাহিত দলকে পরাজিত করে।
শাহ আলমের পরিচালনায়, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক শহীদ উল্লার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স আলী আজজম ট্রেডার্স এর স্বত্বাধিকারী বেগমগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিরুল বাশার মান্না। তিনি খেলা শেষে বক্তব্য রাখেন, এ সময় তিনি বলেন যুব সমাজকে ক্রীড়া মুখী করে তাদেরকে মাদক ও অসামাজিক কাজ থেকে বিরত রেখে সমাজ বিনির্মানে যুবকদের এগিয়ে নিয়ে যাওয়াই আমার উদ্দেশ্যে। এজন্য ইতিমধ্যেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আমরা ফুটবল খেলার আয়োজন করেছি। এবং সামনে আরো আয়োজন করবো। আশা করি আপনারা আমার এ উদ্যোগে সাথে থাকবেন। তিনি জয়ী দলেকে অভিনন্দন জানান।
এরপর তিনি জয়ী দল সহ অংশগ্রহণ করা সকলের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেব বাবলু।