aকোপা আমেরিকার আগে আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছিল আগেই। এবার জানা গেল ম্যাচ দুটির ভেন্যু ও সূচি। আগামী ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে একুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আর ১৪ জুন ওয়াশিংটন ডিসিতে গুয়াতেমালার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বৃহস্পতিবার ম্যাচ দুটির ভেন্যু ও সূচি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এবারের কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু, চিলি ও কানাডা। আটলান্টায় ২০ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।