“আইনের মাধ্যমে নয়, জনসচেতনতাই পলিথিন দূষণ নিয়ন্ত্রণের শ্রেষ্ঠ উপায়।” বিষয়ের উপর ছাত্রছাত্রীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিদ্যালয়ে ১০ম ও ৯ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম মুকুল। বিচারকের দায়িত্ব পালন করেন রামপ্রসাদ মন্ডল ও মো. আইয়ুব আলী। মডারেটর সহ অনুষ্ঠানের সার্বিক দিক নির্দেশনা ও পরিচালনায় ছিলেন সিনিয়র শিক্ষক আসিফ ইকবাল। বিতর্কে বিষয়ের বিপক্ষ দল ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা জয়লাভ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়।