নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউপির ঐতিহ্যবাহী বীরকোট জনকল্যান সমিতির দ্বি বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে রোববার সম্পন্ন হয়েছে। এতে ৯৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে বিশিষ্ঠ্য ব্যাবসায়ী ও সমাজসেবক ইউনুস পাটোয়ারী বাচ্ছু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পান ৭৫ ভোট। এরআগে সমিতির সম্পাদক সহ অপর পদগুলো বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে।
রোববার কেশারপাড় ইউপিরর আতর ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টার থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। ভোট গণনা শেষে নির্বচন কমিশনারের পক্ষে ভোটের ফলাফল ঘোষনা করেন স্থানীয় চেয়ারম্যান আবদুল হক সুমন। সমিতির ২২৪ জন ভোটারের মধ্যে ১৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এতে ইউনুস পাটোয়ারী বাচ্ছু ৯৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।