নোয়াখালীর সেনবাগে বাংলাদেশের কম্পট্রোলার এ- অডিটর জেনারেল (সিএজি) ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে সেনবাগ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেনবাগ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা সাব্বির হোসেন, উপজেলার আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোঃ রফিকুল ইসলাম,উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) অখিল শিকারী ইঞ্জিনিয়ার অফিসের আলমগীর হোসেন প্রমুখ।