আগামী ২১ মে অনুষ্ঠিতব্য ৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিং সেশন প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচনের রিটার্নিং অফিসার শারমিন আরা। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নোওয়াবুল ইসলাম, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, সেনবাগ থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দন প্রমুখ। প্রশিক্ষণ ব্রিফিং সেশনে অবাধ, সুষ্ঠু, নিরেপক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের নানাদিক ও আইনশৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।