জেলার গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামে পানিতে ডুবে নাইমা আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নাইমা উপজেলার পূর্ব বেজহার গ্রামের সোহেল চোকদারের মেয়ে। সে শিশু শ্রেণীর ছাত্রী ছিলো। মঙ্গলবার দুপুরে নিহতের চাচা সবুজ চোকদার জানান, শিশু নাইম তার মায়ের সাথে কাসেমাবাদ নানা বাড়িতে থাকতো। সোমবার মাদ্রাসায় যাওয়ার পথে নাইমা ডোবায় পরে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর ওইদিন রাতে ডোবার পাশে তার স্কুল ব্যাগ ও স্যান্ডেল দেখতে পেয়ে ডোবা থেকে নাইমার মরদেহ উদ্ধার করা হয়।