আশাশুনিতে মৎস্য চাষীদের নিয়ে ৩ দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ মে) সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাসটেইনেবল কোস্টাল এ- মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় "ইধংরপ ঞবপযহরপধষ ঞৎধরহরহম ভড়ৎ ঈষঁংঃবৎ এৎড়ঁঢ় গবসনবৎং" বিষয়ক প্রশিক্ষণ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ হাদিউজ্জামান। উপজোলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন মৎস্য চাষীর অংশগ্রহণে অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো: হাদিউজ্জামান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার।