নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুরে দুই হাজার টাকা নিয়ে স্বামী সাথে ঝগড়া করে এক গৃহবধূর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তবে তা হত্যা-নাকি আত্মহত্যা তা নিয়ে নানান গুঞ্জন চলছে। তার ১১মাস বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। নিহত গৃহবধূ প্রিয়া আক্তার (২০) বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কোটরা-মহব্বতপুর গ্রামের মিল্লাত আলী হাজী বাড়ির নুর ইসলামের ছেলে মোঃ জাবেদ (২৮) এর স্ত্রী। প্রিয়া আক্তার একই উপজেলায় ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের মোসাকপুর বড় বাড়ীর জামাল উদ্দিনের মেয়ে। জানা যায়, গত রাতে স্বামী জাবেদের বাড়ির ছাদে মুরগীর ফার্মে কাজ করা অবস্থায় ২০০০ টাকা চাইতে গেলে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। তারপর রুমে এসেই ওড়না দিয়ে গলায় ফাঁস নেয় বলে তার স্বামীর পরিবারের দাবী। রাত আনুমানিক ১২টার দিকে জবেদ ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় প্রিয়াকে দেখে চিৎকার দেয়। পরে বাড়ির লোকজন এসে তার লাশ নামিয়ে ফেলে। অপর দিকে গৃহবধূ প্রিয়ার পরিবারের দাবী নির্যাতন করে তাকে হত্যা করে লাশ জুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে। সকালে বেগমগঞ্জ মডেল থানার এসআই শহীদ এসে মরদেহের ময়নাতদন্তের নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।