আগামী ২৯ শে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপে নোয়াখালী জেলার তিন উপজেলা সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হবে। ১৩ মে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের মাঝে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল হোসেন প্রতীক বরাদ্ধ দেন। বেগমগঞ্জে চেয়ারম্যান প্রার্থী চারজন মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজিম (আনারস), আকতারুজ্জামান আনসারী (টেলিফোন), মোহাম্মদ শাহেদ শাহরিয়ার (দোয়াত কলম), মোহাম্মদ সাহাব উদ্দিন (মোটর সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আলাউদ্দিন (তালা), মশিউর রহমান রাকিব(মাইক), নাজমুল হোসেন শিহাব (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবিদা সুলতানা উর্মি (পদ্মফুল), বিবি রহিমা আনজু (বৈদ্যুতিক পাখা), মাহমুদা বেগম (ফুটবল), সাজেদা আক্তার (কলস), প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদর উপজেলায় চেয়ারম্যান পদে, একেএম শামসুদ্দিন জেহান (আনারস), এম.এইচ শওকত রেজা চৌধুরী (কাপ পিরিচ), নাজিমউদ্দিন (দোয়াত কলম), নুর আলম সিদ্দিকী (মোটর সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হোসেন আরজু (টিয়া পাখি), কাজী জানিয়াত হোসেন (উড়োজাহাজ), মোহাম্মদ ইয়াসিন (তালা), মোহাম্মদ নুর হোসাইন (বই) মোঃ আসাদুজ্জামান (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জান্নাতুল ফেরদৌস মুক্তা (ফুটবল), নিলুফা মমিন (কলস), মিসেস শাহীন আক্তার (সেলাই মেশিন) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে, ওমর আলী (মোটর সাইকেল), মিজানুর রহমান বাদল (দোয়াত কলম), মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে মামুন হোসেন (তালা), মোহাম্মদ জসিম উদ্দিন (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে, পারভিন আক্তার (ফুটবল) ও ফাতেমা বেগম (প্রজাপতি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।