আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগর এবং আত্রাই উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যান এই তিনটি পদে মোট ৩৬জন প্রার্থীকে প্রতিক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে রাণীনগরে ২১জন এবং আত্রাই উপজেলায় ১৫জন প্রতিক পেয়েছেন। এর আগে রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রাণীনগর উপজেলায় চেয়ারম্যান পদে আহসান হাবিব মিলন এবং আত্রাই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেরিনা আক্তার প্রার্থীতা প্রত্যাহার করেন। সংশ্লিষ্ঠ সুত্র জানায়, রাণীনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৯জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রতিক পেয়েছেন। চেয়ারম্যান পদে গোলাম রাব্বানী (মোটরসাইকেল), আসাদুজ্জামান (কৈ মাছ), আনোয়ার হোসেন (আনারস), ইয়াকুব আলী প্রামানিক (হেলিকপ্টার) আসাদুজ্জামান (টেলিফোন), রাহিদ সরদার (কাপ পিরিচ), আবদুল মালেক (দোয়াত কলম), সুজিত কুমার সাহা (ঘোড়া) ও মির মোয়াজ্জেম হোসেন (শালিক পাখি) প্রতিক পেয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে মামুন হোসেন (বই), মামুন হোসেন (মাইক), জারজিস হাসান মিঠু (টিউবওয়েল), সাদিকুল ইসলাম (উড়োজাহাজ), তুষার বুলবুল (টিয়া পাখি), প্রদ্যুত কুমার (চশমা) ও জাহাঙ্গীর আলম (তালা) প্রতিক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে, বেদেনা বেগম (কলস), রুমা বেগম (পদ্মফুল), ফরিদা বেগম (হাঁস), মমতাজ বেগম সাথী (ফুটবল) এবং মর্জিনা (প্রজাপতি) প্রতিক পেয়েছেন। এদিকে আত্রাই উপজেলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিক পেয়েছেন। এর মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে এবাদুর রহমান প্রামানিক (কৈ মাছ) সনত কুমার (ঘোড়া), মমতাজ বেগম (কাপ-পিরিচ), আক্কাস আলী প্রামানিক (মোটরসাইকেল), আজিজুর রহমান (জবাফুল), একরামুল বারী (হেলিকপ্টার), আলমগীর হোসেন (আনারস) এবং মহাতাব উদ্দীন (দোয়াত কলম) প্রতিক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে হাফিজুল শেখ (চশমা), আফছার প্রামানিক (তালা) এবং আবদুর রাজ্জাক (মাইক) প্রতিক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী ইয়াছমিন চৌধুরী (কলস), মিতু বানু (ফুটবল), শামছুন নাহার (হাঁস), রওশন আরা পারভীন (সেলাইমেশিন) প্রতিক পেয়েছেন।