সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে আশাশুনির সকল স্কুলের পরীক্ষার্থীরা যথেষ্ট ভাল ফলাফল করেছে। এপর্যন্ত ১২টি প্রতিষ্ঠানের রেজাল্ট আমাদের হাতে পৌছেছে। ১২ প্রতিষ্ঠানে ৯১৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯০৫ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে ২২৯ জন এ+ পেয়েছে। প্রতিষ্ঠানগুলোর ফলাফল নিচে দেওয়া হলো।
বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ঃ ১৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ কৃতকার্য হয়েছে। এ+ ৫৭, এ ৯১, এ- ১২, বি ২ জন।
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ঃ ৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ কৃতকার্য হয়েছে। এ+ ৩১, এ ৫৭, এ- ৭, বি ৩ ও সি ১ জন।
কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয় ঃ ৭৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ কৃতকার্য। এ+ ৩১, এ ৩৮, এ- ৬, বি ১ জন।
মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় ঃ ১৩০ জন পরীক্ষার্থীর শতভাগ কৃতকার্য। এ+ ২০, এ ৪৯, এ- ৩২, বি ২০ ও সি ২।
তুয়ারডাঙ্গা হাজী ফেরাছতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় ঃ ৮৪ জন পরীক্ষার্থীর সকলেই কৃতকার্য হয়েছে। এ+ ৮, এ ৪৩, এ- ৭, বি ১৪, সি ৭ জন।
মিত্র তেঁতুলিয়া পিএসএস মাধ্যমিক বিদ্যালয় ঃ ৬৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ কৃতকার্য হয়েছে। এ+ ১৬, এ ৪২, এ- ৬, বি ২ জন।
খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় ঃ ৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ কৃতকার্য হয়েছে। এ+ ২০, এ ৩৮, এ- ৪, বি ২ ও সি ১ জন।
কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় ঃ ৫৯ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯৮.৩৩%। এ+ ৫, এ ৪০, এ- ১০, বি ৩ ও সি ১ জন।
আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঃ ৪৬ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯৪.৮৭%। এ+ ১, এ ২১, এ- ৯, বি ১৩, সি ২ জন।
ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ঃ ৬০ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে। এ+ ১৮, এ ৩১, এ- ১১ জন।
কচুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঃ ২১ জন পরীক্ষার্থীর শতভাগ কৃতকার্য হয়েছে। এ+ ৪, এ ১৪, এ- ৩ জন।
ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুল ঃ ৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ কৃতকার্য হয়েছে। এ+ ১৮, এ ২৩, এ- ৫, বি ৩ জন।