আশাশুনি উপজেলার প্রতাপনগর বড়ো সরদার বাড়ী জামে মসজিদের মুয়াজ্জিন প্রভাষক আলহাজ¦ মাওঃ নুরুল ইসলামের পিতা আলহাজ¦ মৌলভী ছোলায়মান সানার দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১২ মে) সকাল ১০ টায় প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবনে ১১ মে শনিবার বেলা ৩ টায় ছোলায়মান সরদার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এ পি এস মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন, মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক সহযোগী অধ্যাপক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবদুল মান্নান, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওঃ বদরুল আলম, নওয়াবেকী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওঃ অহিদুজ্জামান, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ, মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ¦ মাওঃ ওলিউল্লাহ, প্রতাপনগর অন্ধ হাফেজ শহিদুল্লাহ, প্রমুখ। জানাজা নামাজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, হাফেজে কোরআন, আলেমেদ্বীন বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।