এসএসসি পরীক্ষা ২০২৪ ফল প্রকাশ হয়েছে। শতভাগ উত্তীর্ণ ও ৫৭ জন এ+ পেয়ে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সাফল্য অর্জন করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল। ১৯১৫ সালে প্রতিষ্ঠার পর স্কুলটি এটাই বড় সাফল্য বলে জানা গেছে।
স্কুল সূত্রে জানা যায়, এবছর স্কুল থেকে ১৬২ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হয়েছে। যার মধ্যে ৫৭ জন এ প্লাস, ৯১ জন এ, ১২ জন এ মাইনাস ও দুইজন বি গ্রেড পেয়ে শতভাগ পাস করেছে। এর ভেতরে অধিকাংশই গোল্ডেন এ প্লাস পেয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া এই প্রতিষ্ঠানের ছাত্র মেহেদী হাসান সর্বমোট ১১৫০ নাম্বারের ভেতরে ১০৯৯ পেয়ে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। দীর্ঘদিন পরে স্বনামধন্য স্কুলটির সাফল্যের খবর শুনে অভিভাবক বৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা স্কুলের অধ্যক্ষ সহ সকল শিক্ষকবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য স্কুলটিতে গত আগস্ট ২০২৩ সালে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন মোহিত কুমার দাশ।