নীলফামারীর সৈয়দপুরে গলায় ফাঁস দিয়ে তিন সন্তানের জননী আত্মহত্যা করেছেন। ১২ মে শহরের গোলাহাট সরকার পাড়া এলাকায় এটি ঘটেছে।
এলাকার লোকজন জানান, লাইলী বেগম (৪২) তার স্বামীর সাথে ঝগড়া করে নিজ ঘরে যায়। কিছু সময় পর গলায় রশি পেঁচিয়ে ঘরের মধ্যে আত্মহত্যা করেন। পরে স্বামী ঘরের মধ্যে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখে চিৎকার করলে পাশের লোকজন থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহা আলম জানান, লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।