নোয়াখালীর চৌমুহনী বাজারের অগ্নি নির্বাপণের কারণে পুকুর সংকট নিরাশয়ের জন্য মানববন্ধন হয়েছে। গতকাল বিকেলে চৌমুহনী পাবলিক হলের সামনে ফেনী- নোয়াখালী মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, গেলো কয়েকদিন আগে বড় মসজিদ সংলগ্ন দোকানগুলোতে আগুণ লাগে। কিন্তু আগুন নিভাতে পুকুর বা জলাধারের সংকটটি স্পষ্ট হয়ে উঠে। অথচ বড় মসজিদের পাশেই একটি বড় পুকুর সহ আাশেপাশে কয়েকটি পুকুর রয়েছে। বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রয়াসে এইসব পুকুর দখল এবং ভরাট হতে হতে ক্রমশ তার অস্তিত্ব হারাতে বসেছে।
বক্তারা আরো বলেন, ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা সামান্য কিছু টাকার লোভে নামে বেনামে বিভিন্ন ব্যক্তির কাছে সরকারি পুকুর গুলো ইজারার নামে তাদেরকে ভরাট করার সুযোগ করে দেয়। এতে করে চৌমুহনী বাজারে ভবিষ্যতে আগুন লাগলে আরো বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
বাজারের ভিতরে থাকা অতি দ্রুত বড় মসজিদের পুকুরটি ভরাট বন্ধ এবং দখলমুক্ত করণ জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি চৌমুহনী বাজারের ক্রমবর্ধমান যানজট যা মানুষকে অতিষ্ঠ করে তুলছে। যা কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরী।
এছাড়াও ট্রাফিক পুলিশ সহ প্রশাসনের নীরব চাঁদাবাজির কারণে মহাসড়কের পাশে যত্রতত্র বাজার বসিয়ে যানজটের সৃষ্টি কর হয়। বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন চৌমুহনী প্রথম শ্রেণীর পৌরসভা এখানে যত্রতত্র ময়লা ফেলে, মহেশগঞ্জ বাজার বড়পোল সহ ভিবিন্ন জায়গায় ভারী যানবাহন বসিয়ে রেখে মানুষের জীবনকে দুর্বিসহ করে তোলা হয়েছে, আমরা এসব নিয়ে উদ্বেগ জানাই এবং কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবী জানাই।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সিইও, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যান উপকমিটির সদস্য, জাতীয় যুব কাউন্সিলের নোয়াখালী জেলা দায়িত্বপ্রাপ্ত অমিয় প্রাপণ চক্রবর্তী (অর্ক)। আরো উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী সকল সংগঠণ এর নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সভাপতি।
পরে মানববন্ধনের ব্যানার নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করেন স্বেচ্ছাসেবীরা।