বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের রামেরবাজার থেকে সাহেবেরহাট খালের উপরে প্রবীর বিশ্বাস ননীর বাড়ীর সংলগ্ন একটি ঝুঁকিপূর্ণ সেতু খালের মধ্যে ধ্বসে পড়ার কারণে ৩টি গ্রামের ১০ হাজার মানুষ যাতায়াতব্যস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছে তারা। দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংস্কারের কোন ব্যবস্থা না করাতে গত বুধবার রাতে ঝুঁকিপূর্ণ সেতুটি খালের মধ্যে ধ্বসে পরেযায়। ওই সেতুটি ২০০০ সালে এলজিইডি’র অর্থায়নে নির্মিত হয়েছিলো বলে জানাগেছে।
স্থানীয় পশ্চিম মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা প্রবীর বিশ্বাস ননী ও লীলা বিশ্বাস বলেন, উপজেলার রতœপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের রামেরবাজার থেকে সাহেবেরহাট খালের উপরে ২০০০ সালে এলজিইডি’র অর্থায়নে মানুষের চলাচালের দুরভোগের কথাচিস্তাকরে একটি সেতুটি নির্মিত করা হয়েছিলো। প্রয় ১বছর পূর্ব থেকে সেতুটি ঝুঁকিপূর্ণ থাকার পরেও এলাকাবাসী জীবনের ঝুঁকিনিয়ে পায়ে হেটে চলাচল করতো। যানবাহন চলাচল বন্দছিলো। গত বুধবার রাতে সেতুটি খালের মধ্যে ধ্বসে পরায় পশ্চিম মোল্লাপাড়া, দীঘিবালী ও ঐচারমাঠ তিনিটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে। একারনে সীমাহীন দুর্ভোগে পড়েছে প্রাথমিক বিদ্যালয় কোমলমতি শিক্ষার্থী, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ পড়-য়া শত শত শিক্ষার্থীরা।এছাড়াও চলতি ইরি-বোরো মৌসুমের ধান কারা শুরু হওয়াতে চাষীরা তাদের জমির ধান বাড়ি নিতে পারছে না। সারা বছর কৃষকেরা বহুকষ্টে জমিতে ফসল ফলালে সেতু ভাংগার কারণে বাড়ি নিতে পারছেনা। বিকল্প কোনো যাতায়াতের পথ না থাকায়, সেতুর পাশে সাকো নির্মান করে পারছেনা।
ব্যবসায়ী অজয় সমদ্দার বলেন, সেতুটির ওপর দিয়ে আমাদের উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। সেতুটি ধ্বসে পড়ায় এখন আর কোন যানবাহন নিয়ে যাতায়াত করা ব্যবস্থা নাই। এই এলাকায় প্রচুর পরিমানে ধান উৎপাদন হয়ে থাকে। এখানকার চাষীরা ধান বিক্রি করলে ওই সেতুর দিয়ে পরিবহন দিয়ে নিতে হয়।
স্থানীয় রতœপুর ইউনিয়ন পরিষদ সদস্য অমল হালদার বলেন, ২০০০ সালে নির্মিত এই সেতুটি। এক বছর পূর্বে সেতুটি ঝুঁকিপূর্ণ হলে মেরামতের জন্য বারবার সংশ্লিষ্ট দপ্তরের বলে কোন সুফল হয়নাই। এখন একটি মানুষ অসুস্থা হলে তাকে হাসপাতালে নেয়ার মতোব্যবস্থা নাই।
আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রবীন্দ্রনাথ চক্রবর্তী সাংবাদিকদের বলেন, গুরুত্বপূর্ণ এই সেতুটি ধ্বসে পড়ার খবর পেয়েছি। অচিরেই এ সমস্যার সমাধাণ করা হবে। সেতুটি সংস্কার করা হলে এই এলাকার মানুষের দূরভো দূর হয়।