ভোলার দৌলতখানে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক পেয়ে বিশাল শোডাউন করেছেন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন জাহাঙ্গীর মিয়া। বৃহস্পতিবার প্রতীক পাওয়ার পর সন্ধ্যায় তিনি দৌলতখান শহরে বিশাল শোডাউন করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামেন। আনারস প্রতীকের সমর্থকরা স্বত:স্ফূর্তভাবে শহরে শোডাউনে উল্লাসে মেতে ওঠে। পরে দৌলতখান শহরের উত্তর বাজার শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত গণজমায়েতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন জাহাঙ্গীর মিয়া, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার ভুট্টেুা, চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাইসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গণজমায়েতে আওয়ামী লীগ নেতা আলমগীর কমিশনার, শ্রমিক লীগ নেতা মোসলিম উদ্দিন কাউন্সিলর, তসলিম তালুকদার, আজগর মেম্বার, বসির মেম্বার, আবদুস শহীদ অনেকেই উপস্থিত ছিলেন।